প্রকাশের সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ । ৩:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল: ”সবাই মিলে গড়ব দেশ,দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এ শ্লোগানে কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কচুয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির অয়োজনে পথসভা, মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
পথসভা, মানব বন্ধন ও র‌্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান,সহকারী কমিশনার(ভুমি) ইবনে আল জায়েদ হোসেন,কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতুষ চন্দ্র সেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ওমর ফারুক,সাধারন সম্পাদক মানিক সরকার, সদস্য সাংবাদিক আবু সাঈদ ও উপজেলার স্ব স্ব দপ্তরের কর্মকর্তরা অংশগ্রহন করে। এ সময়
বিভিন্ন সংগঠনও শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন