প্রকাশের সময়: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ । ৪:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কর্মীদের ভারে ভেঙ্গে পড়লো হাইমচর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন মঞ্চ

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী: দীর্ঘ ১৯ বছর পর সম্মেলন হচ্ছিল হাইমচর উপজেলা আওয়ামী লীগের। সম্মেলনে বক্তব্য শোনার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেছে মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দসহ বাকি সবাই।
আজ ১০ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে হাইমচর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ আহত হননি।
উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক বিভিন্ন সমস্যার কথা জানতে হাজির হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। তবে হঠাৎ করেই মঞ্চ ভেঙ্গে পড়ে। আর আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিসহ মঞ্চের সব অতিথি পড়ে যান।
এ ঘটনার পরে অনুষ্ঠান আর দীর্ঘায়িত করেননি। তিনি অল্প কিছুক্ষণ সময় বক্তব্য রেখে অনুষ্ঠান শেষ করে দেন।
এ বিষয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, আল্লাহর রহমতে আমাদের কারও কোনো ক্ষতি হয়নি। সবাই ভালো আছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন