প্রকাশের সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ । ১:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মরহুম আব্দুল করিম পাটওয়ারীর পরিবারের কাছে মুক্তিযুদ্ধের ডিজিটাল সনদ প্রদান

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ কৃতজ্ঞতায় স্বীকৃতি স্বরূপ ডিজিটাল সনদপত্র চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণ পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল করিম পাটওয়ারীর পরিবারের কাছে ডিজিটাল সনদ প্রদান করা হয়েছে।
রোববার ১১ ডিসেম্বর চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মরহুমের সুযোগ্য সন্তান চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী ডিজিটাল সনদ গ্রহণ করেন।
এসময় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০০ সালে মরহুম আব্দুল করিম পাটওয়ারী চাঁদপুর শহরের তালতলাস্থল নিজ বাড়িতে ইন্তেকাল করেন, বিকেল ৫টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, চাঁদপুরের স্মরণকালের এ বিশাল নামাজের জানাজা শেষে তাঁর বাড়ির সামনে পাটওয়ারী বাড়ির মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে, রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল করিম পাটওয়ারী সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং চাঁদপুরবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধার এবং সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিতৃ, চাঁদপুর পৌরসভাকে আধুনিকায়ন করতে তাঁর চিন্তা-চেতনা ও পরিকল্পনা ছিলো অন্যদের চেয়ে ভিন্ন। তাই চাঁদপুরবাসী এখনো তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন