প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ । ৪:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রয়াত মফিজুল ইসলাম মজুমদারের মৃত্যুবার্ষিকীতে শাহরাস্তি আ‘লীগের দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের সাধারণ সম্পাদক এডভোকেট মফিজুল ইসলাম মজুমদারের ৩য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ এবং কবর যিয়ারত করেছেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, চৌধুরী মোস্তফা কামাল, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল প্রমূখ ব্যক্তিবর্গ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাদ যোহর মরহুমের বাড়িতে কবর জিয়ারত শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মফিজুল ইসলাম মজুমদার শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা আওয়ামীলীগের  প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জীবদ্দশায় তিনি ১৯৯০ সালে স্বৈরচার বিরোধী আন্দোলন, ১৯৯৬ সালের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু মরহুমের স্মৃতিচারণে বলেন, মফিজুল ইসলাম মজুমদার একজন আওয়ামীলীগের অন্তপ্রাণ ব্যক্তি ছিলেন। ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের শোরশাক গ্রামের মানুষটি পুরো উপজেলা জুড়েই তার কাজের মাধ্যমে সুপরিচিত হয়েছেন। দলের একনিষ্ঠ কর্মীকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আজ আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন