প্রকাশের সময়: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ । ৪:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শহীদ বুদ্ধিজীবি দিবসেে আলোচনা সভা

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪-ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলন আয়তনে এটি অনুষ্ঠিত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন স্বাধীনতা যুদ্ধের সময় বর্বরোচিত বুদ্ধিজীবী লোমহর্ষক হত্যাযজ্ঞের স্মরণে এ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
উক্ত আলোচনা সভায় আলোচকগণ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বক্তব্য প্রদান করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাকসুদ হোসেন, পল্লী বিদ্যুতের ডিজি এম মোবারক  হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ভারপ্রাপ্ত মোঃ শাহজান, শাহরাস্তি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন