প্রকাশের সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ । ৬:৫৬ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়ার মাদক ব্যবসায়ী ৩০ পিছ ইয়াবাসহ চাঁদপুরে আটক

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মহামায়ার এক মাদক ব্যবসায়ীকে চাঁদপুর শহরে ৩০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল হক মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার ট্রাক রোড বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লোধেরগাঁও গ্রামের মোঃ আবুল কালামের পুত্র মোঃ সাইফুল ইসলাম (২৫) কে ৩০ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন।
মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম চাঁদপুর শহরের পৌর ১২নং ওয়ার্ডের ট্রাক রোড পূর্ণ খান খাম বাড়ি সড়কের লেয়াকত গাজী বাড়িতে ভাড়া থাকেন।
এ ঘটনায় মোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন