প্রকাশের সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ । ৭:১৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মাহবুবুর রহমান শাহীন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : গত ১৭ ডিসেম্বর মধ্য রাতে চাঁদপুর শহরের কোর্ট স্টেশনসহ বিভিন্ন স্হানে গরীব, অসহায়, দুঃস্হ ও ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন চাঁদপুর শহর বিএনপির সাবেক আহ্বায়ক,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান শাহীন।

এসময় তার সাথে ছিলেন তাঁর সহধর্মিনী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, কাজী গোলাম মোস্তফা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ চৌকদার , কাইয়ুম খান, দেওয়ান জুয়েল,নজরুল ইসলাম সোহেল, রফিক হাওলাদার,চুন্নু দেওয়ান,ওছমান গনি জনি, শামিম চোকদার, রাজু আহম্মেদ,রফিক গাজী, ওচমান খান, জাহাঙ্গীর প্রধানিয়া, সাকিল আহমরমেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীন বলেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করছি। আমার ব্যক্তিগত অর্থে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন