প্রকাশের সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ । ৭:৩০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়। গত ১৬ ডিসেম্বর দিবসটি উপলক্ষে বিজয় র‌্যালী, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আমিনা খাতুন, ফারজানা ইসলাম, মো. মাইনুল ইসলাম টিপু, মনির হোসেন, অসীম গাইন, মো. রিফাত পাটোয়ারী, সাইফুল ইসলাম, রুবেল হাসান, জিসান আহমেদ প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন