প্রকাশের সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ । ২:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ১৩ ইউপিতে বিজয়ী হলেন যারা

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চৌদ্দটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সাত জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে পাঁচজন প্রার্থী বিজয়ী হয়েছে। বাকি একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন ফরাজীকান্দি ইউনিয়নে ইঞ্জি. রেজাউল করীম, ফতেপুর পূর্ব ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী, গজরা ইউনিয়নে শহীদ উল্লাহ মাষ্টার।

বিনাপ্রতিদ্বন্দ্বিতা নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন মোহনপুর ইউনিয়নে শামসুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউনিয়নে নূর মোহাম্মদ, ইসলামাবাদ ইউনিয়নে শাখাওয়াত হোসেন সরকার মুকুল ও দূর্গপুর ইউনিয়নে মোকারম হোসেন খান ওপেল।

এ ছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ষাটনল ইউনিয়নে ফেরদাউস আলম সরকার, সাদুল্লাপুর ইউনিয়নে জোবায়ের আজিম পাঠান স্বপন, বাগানবাড়ি ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন, কলাকান্দা ইউনিয়নে সোবহান সরকার সুভা আনারস প্রতিক ও সুলতানাবাদ ইউনিয়নে আবু বকর সিদ্দিক খোকন ঘোড়া প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়া এখলাছপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম ঢালী মুন্না মোটর সাইকেল প্রতীকে জয়লাভ করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন