প্রকাশের সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ । ৩:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে ১১০ কার্ডধারীর মাঝে ভিজিডি এর চাল বিতরণ

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অসহায় ভিজিডি কার্ডধারী পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের ১১০ জন ভিজিডি কার্ডধারী অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী।
ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস আখন্দ রোকন এর তত্ত্বাবধানে চাল বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ ফারুক হোসেন বেপারী। চাল বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল হোসেন, ইউপি সদস্য হাবিবুর রহমান হাজি, মোঃ সোহেল পাটোয়ারী (সোহাগ), শাহাদাত হোসেন, জিয়াউর রহমান তপাদার, সংরক্ষিত মহিলা সদস্য লাকি বেগম ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
জানা যায়, কার্ডধারীদের মাঝে যারা চাল পেয়েছে তাদের এটাই ছিল শেষ ধাপ। আগামী বছর (২০২৩) সাল থেকে নতুন করে যাদেরকে কার্ড দেয়া হবে তারাই শুধু ২০২৩-২০২৪ অর্থ বছরের চাল পাবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন