মো. মাসুদ রানা : শাহরাস্তিতে উয়ারুক রহমানিয়া উবি’র শিক্ষার্থীদের ১২৫ বছর পুর্তি পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ ডিসেম্বর) উয়ারুক রহমানিয়া উবি’র মাঠে এটি অনুষ্ঠিত হয়।
ওই বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পূর্ণমিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ও সোনালী ব্যাংকের সাবেক জিএম মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও প্রফেসর সেলিম ও প্রফেসর ডলি আক্তারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বক্তব্য বলেন, আজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনমিলনী একটি মহেন্দ্র ক্ষণ। একইসঙ্গে এটি ঐতিহাসিক। কারণ স্বাধীনতা যুদ্ধে এই জনপদ ও বিদ্যালয়ের বহু শিক্ষার্থী স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেজন্য অত্র বিদ্যালয়ের নবীন প্রবীন শিক্ষার্থীদের তিনি স্বাগত জানান। ১৯৯৬ সালে তিনি সাংসদ নির্বাচিত হয়ে সে থেকে অত্র উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করে আসছেন। যার উন্নয়ন প্রাক্কলন ব্যয় ১৮শ -২ হাজার কোটি টাকা। ওই উন্নয়ন মহাযজ্ঞে অত্র বিদ্যালয়ে টিন সেটের পরিবর্তে তিনটি পাকা দালান হয়েছে বলে জানান।
আজ প্রতিটি মুক্তিযোদ্ধার উচিৎ বর্তমান প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর ড. শিরিন আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালি, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, পৌর মেয়র আলহাজ্ব আঃ লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড.এম আনোয়ার হোসেন, ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, মির্জাপুর ক্যাডেট কলেজ প্রাক্তন অধ্যক্ষ, মিজানুর রহমান ইঞ্জিনিয়ার মোঃ মুকবুল হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম জামাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ আহসান মঞ্জরুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি।

অনলাইন ডেস্ক