প্রকাশের সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ । ১১:২৭ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এপেক্স ক্লাব জেলা-৮ এর বর্ন্যাঢ্য কনভেনশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : ২৩ ডিসেম্বর শুক্রবার চাঁদপুরে বর্নাঢ্য আয়োজনে চাঁদপুর ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব জেলা -৮ এর কনভেনশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

উদ্বোধন করেন, খুলনার প্রশাসনিক ট্রাইব্যুনালের জেলা জজ এপেক্সিয়ান আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ ইলিয়াছ জসিম, এনভিপি এপেঃ মাহমুদুল হক সাবু,আইপিএনপি এপেঃ নিজাম উদ্দিন পিন্টু, এলজিপিএনপি এপেঃ এডঃ সৈয়দ নুরুর রহমান, এনজিপিএনপি এপেঃ কাদের নেওয়াজ, এলজি এপেঃ মোশাররফ হোসেন মিশু,এলজি এপেঃ ডাঃ মজিবুর রহমান, এলজিপিএনপি এপেঃ সালাউদ্দিন মাহমুদ,পিএনপি এপেঃ খোরশেদুল আলম অরুন, কনভেনশনের চেয়ারম্যান এপেঃ এডঃ এমরান হোসেন, সেক্রেটারি এপেঃ এডঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়া এপেক্স ৯ জেলার নেতৃবৃন্দও আলোচনায় অংশ নেন।

কোরআন তেলাওয়াত করেন, এপেক্স ক্লাব অব চাঁদপুরের সিনিয়র সহ-সভাপতি এপেঃ ওমর ফারুক।

জেলা -৮ এর কনভেনশনের সার্বিক দায়িত্ব ও পরিচালনা করবেন , জেলা -৮ গভর্নর এপেঃ এডঃ জাকির হোসেন ফয়সাল। প্রথমার্ধে জেলা-৮এর ক্লাব রিপোর্ট উপস্থাপন করা হয়।

কনভেনশনে এপেক্স বাংলাদেশের বিভিন্ন ক্লাবের ৪ শতাধিক এপেক্সিয়ান উপস্থিত ছিলেন। কনভেনশন উপলক্ষে এপেঃ শেখ মহিউদ্দিন রাসেলের সম্পাদনায় একটি আকর্ষণীয় স্মরনিকা বের করা হয়।

কনভেনশনের দিত্বীয় পর্বে  জেলা -৮ এর আগামী ২০২৩ সালের ডিজি নির্বাচিত করা হয়। ব্রাম্নানবাড়িয়া ক্লাবের সদস্য এপেঃ এডঃ এম এইচ সরকার পাশাকে জেলা -৮এর ডিজি নির্বাচিত করা হয়।  পরে বিভিন্ন ক্ষেত্রে সেরা সার্ভিস করায় ক্লাব ও ব্যাক্তি পর্যায়ে এ্যাওয়াড দেয়া হয়। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কনভেনশনের কার্যক্রম সমাপ্ত হয়।

উক্ত কনভেনশন সফলভাবে সম্পন্ন করায় জেলা -৮এর বর্তমান ও বিদায়ী গভর্নর এপেঃ এডঃ জাকির হোসেন ফয়সাল, এপেক্স ক্লাব অব চাঁদপুরের সভাপতি এপেঃ এডঃ এস এম নাজিম উল্যাহ বাপ্পি এবং সেক্রেটারি শেখ মহিউদ্দিন রাসেল সবাইকে ধন্যবাদ জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন