প্রকাশের সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ । ১১:৩৫ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিজয় দিবস উপলক্ষে ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ- ২০২২ এর উদ্বোধন

অনলাইন ডেস্ক
এইচ.এম নিজাম : মহান বিজয় দিবস উপলক্ষে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের উদ্যোগ ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ- ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে চাঁদপুর শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে ড্যাফোডিল ফ্যামিলি এ আয়োজন করেন।
২৬ থেকে ২৯ ডিসেম্বর ৪ দিনব্যাপী ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ- ২০২২ চলবে।
ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুরের আয়োজনে ৪ দিনব্যাপী ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ- ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ নুর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসংখ্যা বোঝা নয় সম্পদ। আমাদের দেশের এই জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করতে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। বক্তারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় দক্ষতা অর্জনের বিকল্প নেই।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবার চাঁদপুরের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রুবেল খান, এডভাইজার সালেহ সিদ্দিক, বাংলাদেশ স্টিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর অধ্যক্ষ সেলিম মিয়া, ড্যাফোডিল কলেজের সহকারী উপাধ্যক্ষ ফয়সাল আহমেদ ফরাজী,বাংলাদেশ স্টিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সহকারি উপাধ্যক্ষ হারাধন চক্রবর্তী।
বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সহকারী উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম সোহানের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ড্যাফোডিল দক্ষতা উন্নয়ন সপ্তাহ- ২০২২ এর অনুষ্ঠানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল গুলো ঘুরে দেখেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন