প্রকাশের সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ । ১:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
সজীব খান : অরাজনীতিক সামাজিক সংগঠন সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার উদ্যােগে এতিম, প্রতিবন্ধী, দুস্থদের মাঝে শীতবস্ত্র ও একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।
গত ২৫ ডিসেম্বর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন তারা।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হানিফের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন, সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন তানভীর, সাংগঠনিক সচিব শামছুল আলম রাজু, হালিমা আক্তার, আয়েশা আক্তার, আবু সোহান প্রমুখ।
এ সময় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী বলেন, সোনালী সুদিন সংগঠনটি অসহায় প্রতবন্ধীদের নিয়ে ব্যাপক কাজ করে। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিবন্ধীদের ভাসমান মোবাইল থ্যারাপি কার্যক্রমে এই সংগঠনের সভাপতি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন। এই সংগঠন আমাদের কাছে প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার, সাদাছড়ি, হেয়ারিং এইড আবেদন করলে আমরা দিয়ে থাকি।
স্থানীয় কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন বলেন, সোনালী সুদিন সংগঠন নিজস্ব অর্থায়নে সমাজের পিছিয়ে পড়া অসহায় প্রতিবন্ধী, এতিম, বিধবা, দুস্থ্য, বয়স্কদের নিয়ে কাজ করছে, তাদেরকে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করছে, যা সমাজ উন্নয়নে প্রশংসার দাবিদার।
সংগঠনের সভাপতি এমএ হানিফ বলেন, আমাদের সংগঠনের বার্ষিক কার্যক্রমের মধ্যে শীতবস্ত্র বিতরণ একটি। প্রতিবছর আমরা ২বার শীতবস্ত্র বিতরণ করি, এতিম, প্রতিবন্ধী, ভিক্ষুকদের ডিসেম্বর মাসে, বয়স্ক, বিধবা নারীদের জানুয়ারী মাসে দেওয়া হয় সম্পূর্ণ সংগঠনের নিজস্ব অর্থায়নে। করোনা মহামারিতেও আমরা অসহায় মানুষকে সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য চাঁদপুর সদর উপজেলার তালিকা করা অসহায় প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ একজন অসহায় প্রতিবন্ধী পরিবারকে একটি সেলাই মেশিন বিতরণ করেন তারা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন