প্রকাশের সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ । ১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের মোটর সাইকেল চালক মিজান নিহত

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মোঃ মিজানুর রহমান পাটওয়ারী (৩৫) নিহত হয়েছেন।

২৫ ডিসেম্বর রোববার রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর রহমান পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুর গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আঃ খালেক পাটওয়ারীর ছেলে।

নিহতের ভাই সুমন পাটওয়ারী ও থানা পুলিশ জানান, মিজানুর রহমান রোববার রাতে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে ফরিদগঞ্জের রূপসা বাজার আসার পথিমধ্যে খাজুরিয়া বাজার এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্নক আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন