প্রকাশের সময়: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ । ১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে স্বামী পরিত্যাক্তা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আবির হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

২৫ ডিসেম্বর রাতে স্বামী পরিত্যাক্তা নারী নিজে ফরিদগঞ্জ থানায় এসে বিয়ের প্রলোভন দেখিয়ে হাসানের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করেন। এরপর ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মান্নানের নির্দেশে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ধর্ষক হাসানকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।

২৬ ডিসেম্বর সোমবার সকালে পুলিশ ধর্ষক হাসানকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। অন্যদিকে ওই নারীকে পুলিশি হেফাজতে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। অভিযুক্ত আবির হাসান উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজিপুর গ্রামের মৃত ইসফাক পাঠানের ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষক আবির হাসান বিয়ের প্রলোভন দিয়ে গত দু’বছর যাবৎ স্বামী পরিত্যক্ত ১ সন্তানের জননীর সাথে শারীরিক সম্পর্ক করে আসছেন। সর্বশেষ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঐ নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয় লোকজন হাতে-নাতে আটক করে।

এ বিষয়ে ফুিরদগঞ্জ থানার অফিসার ইসচার্জ মো: আবদুল মান্নান জানান, ধর্ষককে আটক করে আদালতে মাদ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন