প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ । ৩:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নুরুল আমিন রুহুল এমপি’র সুস্থতা কামনায় ছেংগারচর পৌরসভায় মসজিজে মসজিদে মিলাদ ও দোয়া

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এর শারীরিক সুস্থতা কামনায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার শাহী জামে মসজিদ ও ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যোগ দিয়ে ফেরার পথে পায়ের গোড়ালিতে জখমী হয়ে মারাত্মক আহত হন। এরপর তিনি চিকিৎসাধীন আছেন এবং সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

তার সুস্থতার জন্য ছেংগারচর বাজার শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী ও মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী।

মিলাদ আয়োজন করেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জামান সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে অপরকে, পৌছে যুবলীগ নেতা ওমর খান, হারিছ খান, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, আওয়ামী লীগের নেতা মফিজ খান, নাছির খান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন