প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ । ৩:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেন’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল: উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য শিশু বিদ্যা নিকেতন বর্ণমালা কিন্ডারগার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে কিন্ডারগার্টেনের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর- রশিদ সাগর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমাজসেবক তাফাজ্জল হোসেন, গিয়াস উদ্দিন প্রমুখ।
এ সময় বিদ্যালয়টির আঙিনায় দেশের গুরুত্বপূর্ণ তথ্য চিত্র ও বীর শ্রেষ্ঠদের ছবিসহ শিশুদের মেধা বিকাশে কাজ করার জন্য নানা উদ্যোগ ও শিশুদের মাঝে আদর্শ শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতিষ্ঠিত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডার গার্টেনের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থীদের চলাফেরা আচার- আচরণ ও সঠিক পাঠদানের ভূয়সী প্রশংসা করছেন অভিভাবক ও অতিথিরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন