প্রকাশের সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ । ২:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে দু’টি প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

২৮ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রথমে উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের দিনটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ন। তোমরা আজ তোমাদের পরীক্ষার ফলাফল হাতে পাবে।

এ বিদ্যালয়টি আমাদের এলাকার জন্য গর্বের। ১৯৪৮ সালে আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। তিনি নারী শিক্ষার জন্যই এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছন। এর সুফল তোমরা এখন পাচ্ছো। প্রতিষ্ঠানগুলোর এসএসসি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষার শতভাগসহ ফলাফল অনেক ভালো। এটি তোমাদের কষ্টের ফসল। এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা অনেক আন্তরিক ও দক্ষ। এ বিদ্যালয় গুলোতে যারা ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হয়, তাদেরকে আমার তরফ থেকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করে থাকি। আমি চাই যারা ভর্তি হয়েছে, তাদের দ্রুত সময়ের মধ্যে স্কুুল ড্রেস দিবো। অর্থের কারণে যারা লেখাপড়া করতে পারো না ,তাদের পাশে আমি আছি । উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং এর বিরুদ্ধে আমি জিহাদ ঘোষনা করেছি । এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগ সবসময়ই পাশে পাচ্ছি ।

তিনি বলেন, শিক্ষার্থীরা কম্পিউটার শিখতে পারবে। এখন কম্পিউটার এর যুগ। কম্পিউটার জানা না থাকলে কোন মূল্য নেই। এখন প্রযুক্তি দিন, তাই তোমাদের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমাদের যে কোন কিছু শিখার চেষ্টা করতে হবে। বর্তমানে দেশের যে কোন সেক্টরেই চাকুরী করবে, সেখানেই কস্পিউটার জানা আবশ্যক।

এরপর দুপুর সাড়ে ১২টায় চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয় । ফলাফল বিতরণ অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন , পুথিগত বিদ্যা’র পাশাপাশি মানবিক মূল্য বোধ থাকতে হবে। তোমাদের সকলকে ভালো ফলাফল করতে হবে, মানবিক হতে হবে। তোমাদের মধ্যে দেশ প্রেম থাকতে হবে। এ বছর জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসিতে শতভাগসহ সাফল্যজনক ফলাফল করেছে। এ ভালো ফলাফলের ধারাবাহিকতা তোমাদের ধরে রাখতে হবে। তোমরা তোমাদের শিক্ষকদের ও পিতা মাতাকে সম্মান করবা। আজকে এ ফলাফল নিয়ে মাকে জানাবে।

জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান ও উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: রফিকুল ইসলাম পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মেম্বার মিসেস ফিরোজা বেগম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: সোহরাব হোসেন, সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, কম্পিউটার অপারেটর মো: কামাল হোসেন, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উবির কম্পিউটার অপারেটর মাওলানা মামুন, মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির অফিস সহায়ক মো: হযরত আলীসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে বিদ্যালয়দ্বয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র নিকট বার্ষিক পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন। পরে প্রধান অতিথি ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী শিক্ষার্থীদের মাঝে ফলাফল কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী সাবিহা আনহা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এবং সভাপতির বক্তব্য রাখেন, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন