বিশেষ প্রতিনিধি : মহান বিজয়ের মাস উপলক্ষে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলা ইউএনও মোহাম্মদ হুমায়ন রশিদ এক মত বিনিময় সভায় মিলিত হয়েছেন।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন।
উক্ত আলোচনা সভায় নির্বাহী অফিসার প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে কৌশল বিনিময় করে সকলের খোঁজ-খবর নেন। এই কর্মস্থলে উনার সাত মাসের চাকরি কালীন সময়ে গণমাধ্যম কর্মীদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ন অবস্থা বজায় রেখে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া সরকারের উন্নয়ন কর্মকান্ড ও এলাকার সামাজিক নিরাপত্তা বজায় রাখার নিমিত্তে গণমাধ্যম কর্মীদের আরো দায়িত্ববান হওয়ার আহ্বান জানান। ওই সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার কে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সুচিপাড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল,সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সজল পাল,যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ- সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দ, সহ- অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহিউদ্দিন, প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ফারুক আহমেদ চৌধুরী, কামরুজ্জামান সেন্টু।
পরিশেষে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ সাথে মতবিনিময় শেষে শুভেচ্ছা স্মারক তুলে দেন ইউএনও মোহাম্মদ হুমায়ন রশীদ।

অনলাইন ডেস্ক