প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ । ৬:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি শিবপুরে তালিমুল কোরান নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন

অনলাইন ডেস্ক
বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে শিবপুর তালিমুল কোরান নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্ভোধন উপলক্ষে দোয়া মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১-জানুয়ারি) বাদ জোহর টামটা দক্ষিণ ইউপির শিবপুর এলাকায় এটির উদ্বোধন করা হয়।
মাওঃ মো ওবায়দুল রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের উপজেলা সভাপতি মো.কামরুজ্জামান মিন্টু বক্তব্য বলেন, এ ধরনের দ্বীনি প্রতিষ্ঠান ইসলামী মূল্যবোধ জাগ্রত করবে। অত্র এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় স্থাপিত এই মাদ্রাসাটি খুব শীঘ্রই এই জনপদের আগ্রহী সন্তানদেরকে ইসলামী শিক্ষায় জাগ্রত করে তুলবে। এতে ইসলামের সুশীতল ছায়ায় কমলমতি শিক্ষার্থীরা কোরআন পাঠ করবে।
এছাড়া তিনি শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাদ্রাসাটিকে যে কোন সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওই  ইউপির চেয়ারম্যান মো. জহিরুল আলম মানিক,তিনি মাদ্রাসা সঙ্গে যাতায়াতের একমাত্র রাস্তাটি খুব শীঘ্রই মাটি ভরাট করে এটি  নির্মাণের প্রতিশ্রুতি কথা ব্যক্ত করেন।
অন্যান্য মধ্যে আর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ  বড় মসজিদের খতিব মাওলানা  আব্দুর রউফ,প্রেসক্লাব সভাপতি কাজী  হুমায়ুন কবির, টামটা দক্ষিন ইউপি আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মাদ্রাসার সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মাওলানা আবু ইউসুফ, সদস্য সচিব  মো. শেখ ফরিদ, মাও আবু সাইদ, জেলা ছাএলীগের  সহ-সভাপতি ইসকান্দার মির্জা সমুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন