মো. মাসুদ রানা : শাহরাস্তিতে ফটিকখিরা সালামত উল্লাহ আমেনা বালিকা এস এ উবি ও সপ্রাবির বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১-জানুয়ারি) সকালে রায়শ্রী দক্ষিণ ইউপির ফটিকখিরা গ্রামে অবস্থিত এস এ উবি ও সপ্রাবির ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক দুটি অনুষ্ঠানে ওই বই উৎসব কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালামত উল্লাহ আমেনা বালিকা (এস এ) উবির পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ এন মোঃ এ মমিন।
এ বই উৎসবের পৃথক দুটি অনুষ্ঠানে এস এ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সপ্রাবির প্রধান শিক্ষক মরিয়ম আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যুৎসায়ী সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী, বৃহত্তর কুমিল্লা ফ্রান্স শাখার সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ বাদল, বাহারআইন প্রবাসী মোহাম্মদ আনিসুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীন মোহাম্মদ, সিনিয়র শিক্ষক জসীমউদ্দীন বিএসসি, মজিবুর রহমান,সূমনা সারমিন সরকার,সপ্না চক্রাবর্তী,মাহমুদা বেগম মনিরুল ইসলাম,অলীউল্লাহ,এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ওইদিন নতুন বছরের বই হাতে পেয়ে উপজেলার বৃহত্তর বালিকা বিদ্যালয়টির শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে।
এদিকে বিগত কয়েক বছর ধরে বিদ্যালয়টির শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছে বলে আগন্তক অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।

অনলাইন ডেস্ক