প্রকাশের সময়: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ । ৭:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের উদ্বোধন

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পাঠ্য পুস্তুক বিতরণ (বই উৎসবের)  উদ্বোধন করেছেন ইউপি জানুয়ারী মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী। ১লা জানুয়ারী সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি  ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্য শিক্ষার্থীদের মাঝে তিনি বই বিতরণ করেন।
বই বিতরণ অনুষ্ঠানে সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে সহকারী শিক্ষক আব্দুল গনির সসঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী,  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আব্বাস উদ্দিন মজুমদার, এস এম জামান চৌধুরী বাবুল, সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম, আব্দুল করিম, আব্দুল হান্নান, আহসানউদ্দিন, মেহেদী হাসান, আব্দুল গনি।
পবিত্র কোরআন থেকে তেওলায়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা জান্নাত।
এর আগে তিনি ইউনিয়নের হাপানীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
এ সময় হাপানীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম, সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেনসহ সহকারী শিক্ষক- শিক্ষিকা, অভিভকবক সদস্য উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন