প্রকাশের সময়: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ । ১:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি রোববার সকালে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
বই বিতারণ উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল লতিফ প্রধান, আজাদ মাসুদ, আলমগীর হোসেন পাটোয়ারী, সোহরাব হোসেন মিয়াজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনা খাতুন, ফারজানা ইসলাম, মো. মাইনুল ইসলাম টিপু, মনির হোসেন, অসীম গাইন, মো. রিফাত পাটোয়ারী, সাইফুল ইসলাম, রুবেল হাসান, জিসান আহমেদসহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন