প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ । ৪:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবিতে মতবিনিময় সভা সম্পন্ন

অনলাইন ডেস্ক

স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মান উন্নয়ন, ঝড়ে পড়া রোধ, শিক্ষার্থী ভর্তি, বিনামূল্যে ছাত্রীদের স্কুল ড্রেস প্রদান বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩জানুয়ারী (মঙ্গলবার) বিদ্যালয় সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, শিক্ষার মান বৃদ্ধি ও ভালো ফলাফল মনিটরিং করতে। ঝড়েপড়া রোধ করতে অভিভাবকদের কাছ থেকে শিক্ষার্থীদের খোজঁখবর নিতে হবে। এ বিদ্যালয়ে ফলাফল অনেক ভালো। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী নারী শিক্ষায় উন্নয়নে কাজ করছেন। ঝড়ে পড়া রোধ, শিক্ষার মান বৃদ্ধির জন্য সরকার উপবৃত্তি দিচ্ছ। আমি আমার ও বিদালয়ের পক্ষ থেকে প্রতিবছর ছাত্রীদের বিনামূল্যে স্কুল ড্রেস দিয়ে আসছি। এর ধারাবাহিকতায় এ বছরও ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিবো।

এসময় সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষক মেহেরুন্নেছা, সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেন, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, কম্পিউটান অপারেটর মাওলানা মামুন হোসাইনসহ অন্যান্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন