প্রকাশের সময়: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ । ২:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের ফুলের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি পঞ্চমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের পক্ষ শুভেচ্ছা জানানো হয়েছে।
৪ জানুয়ারি বুধবার বিকেলে শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় চাঁদপুর সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামী নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের যৌথ পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রঞ্জিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, মাসুদুর রহমান নান্টু, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, অ্যাড. হেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, আল মামুন পাটওয়ারী, ইমাম হাসান রাসেল গাজী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন