প্রকাশের সময়: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ । ৩:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আল-আমিন-এমরান হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা, রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ঠা জানুয়ারী বুধবার বিকালে জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল-আমিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেনের নেতৃত্বে রেলীটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে যুবলীগের কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন, উপ- ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক সৈকত মিজি, উপ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রিমন মেহেদী, উপ- পাঠাগার সম্পাদক ইমাম হাছান সৈকত, উপজেলা ছাত্রলীগ নেতা ফাহাদ পাটওয়ারী, আবুল কাশেম, আহমেদ আরমান, ওমর ফারুক, কারিমুন ইব্রাহিম, আকরাম হোসেন, যুবায়ের হোসেন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সারাফাত হোসেন রিমেল, পৌর ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন, বাদল গাজী প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন