মোঃ রাছেল : আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার (৫ ও ৬ জানুয়ারী ) ঐতিহ্যবাহী ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ওলিয়ে কামেল ক্বারী ইব্রাহীম (রহঃ) কর্তৃক চাঁদপুরের কচুয়া উপজেলাধীন উজানী গ্রামে প্রতিষ্ঠিত জামেয়া ইসলামীয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসার ১০৪ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
শান্তিপূর্ন ও সুশৃঙ্খল পরিবেশে মাহফিল অনুষ্ঠানে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর ও ভারতসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্বারী ইব্রাহীম (রহঃ) এর লক্ষ লক্ষ ভক্তবৃন্দ মাহফিলে যোগ দেবেন বলে আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক