প্রকাশের সময়: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ । ১২:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে টলি গাড়ির ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক

মতলব উত্তর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সিমেন্ট বহনকারী অবৈধ টলি গাড়ির ধাক্কায় আট বছর বয়সী রাকিব নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হানিরপাড় এ ঘটনা ঘটে।

রাকিব উপজেলার হানিরপাড় গ্রামের ইটভাটা শ্রমিক নাজির ঢালীর ছেলে ও সে হানিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

রাকিবের বাবা নাজির ঢালী জানায়, শিশুটি জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা টলি গাড়ির ধাক্কায় শিশুটি মাথায় ও হাতে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়।

স্থানীয়দের সহায়তায় আহত রাকিবের পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন শিশুর মৃত্যু নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন