সজীব খান : শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস২০২৩ জেলা পর্যায় দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন রাফিয়া ইসলাম (প্রিয়া)।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতায় সাফল্য জনক ভাবে রাফিয়া ইসলাম (প্রিয়া) জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন।
রাফিয়া ইসলাম ( প্রিয়া) এর আগে স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এ (উপজেলা পর্যায়) – চ্যাম্পিয়ন, বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা২০২২ ( জেলা পর্যায়)- রানার্স আপ হয়।
রাফিয়া ইসলাম প্রিয়া চাঁদপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাবেয়া রুজি এবং ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের মেয়ে।
তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।

অনলাইন ডেস্ক