প্রকাশের সময়: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ । ১১:৫৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কনকনে শীতে কাঁপছে চাঁদপুর জেলার মানুষ

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : সারাদেশের ন্যয় চাঁদপুর জেলাও শীতের তীব্রতা বেড়েছে। একই সাথে রয়েছে উত্তরাল বাতাস। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় তীব্র শীতে কাঁপছে জেলার শহর ও গ্রামাঞ্চলের মানুষ। বিশেষ করে নদী উপকূলীয় এলাকার মানুষ তীব্র শীতে খুবই কষ্ট পাচ্ছেন। শীত উপেক্ষা করে অনেক জেলে নদীতে মাছ আহরণ করতে নামতে পারছে না। রাতে ও ভোরে ঢাকা-চাঁদপুর লঞ্চ চলাচল করতে গিয়ে ব্যহত হচ্ছে। তারপরে শ্রমজীবী মানুষ জীবন জীবীকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন।

এমন প্রচন্ড শীতে মানুষ যেনো দিনদিন অকেজো হয়ে পড়ছে। একদিকে কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, অন্যদিকে রোদের তাপ দেয়া সূর্য মামা জেগে না উঠার কারনে শীত যেনো কোন ভাবেই কমছেইনা। শীতের তীব্রতা থেকে একটু উষ্ণতা পেতে সাধারণ মানুষ খড় কুটো এবং কাগজ, লতা, পাতা কুড়িয়ে আগুন জ্বেলে গরম তা নিচ্ছে।

শনিবার (৭ জানুয়ারি) শহরের বিভিন্ন অলিতে গলিতে শ্রমজীবী মানুষদেরকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখাগেছে।

এছাড়াও শহরের বেশ কয়য়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সকাল গড়িয়ে গেলেও দোকান খোলেননি ব্যবসায়ীরা। তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন জেলার নদ-নদী অববাহিকার লোকজনের। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে ভুগছেন নিম্ন আয়ের মানুষ।

জীবন-জীবিকার তাগিদে কনকনে শীতকে উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে জেলার খেটে খাওয়া মানুষের।

খোঁজ নিয়ে জানা গেছে, এইদিন ভোরে শহরের টিলাবাড়ী এলাকায় জেলেরা গত কয়েকদিন শীত ও বাতাস বেড়ে যাওয়ায় অনেক জেলে নদীতে নামতে পারছেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ তাদের জন্য এই শীতে নদীতে নেমে মাছ আহরণ খুবই কষ্টকরা।

জেলার চরাঞ্চলের মানুষ আরও বেশি দুর্ভোগে পড়েছেন। এদিকে দুই দিন ধরে শীতের কারণে মাঠ-ঘাটে ও ফসলের ক্ষেতে তেমন একটা দেখা যায়নি দিনমজুরদের। তাছাড়া জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহন, রিকশা, ভ্যান-ইজিবাইকের সংখ্যাও কমে গেছে। শীতের কারণে উপজেলায় শিশুদের ঠান্ডাজনিত রোগ বেড়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন