প্রকাশের সময়: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ । ১২:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শীতার্তদের পাশে সজাগ ফাউন্ডেশন 

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে শীতার্তদের শীতবস্ত্র  বিতরণ করে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সজাগ ফাউন্ডেশন।
শুক্র ও শনিবার রাতে উপজেলার ও পৌরশহরে বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও ভাসমান স্বীতার্থদের মাঝে এ সামগ্রী বিতরণ করা।
সংগঠন সূত্র জানায়, ওইদিন দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের  মেহের রেলস্টেশন, পশ্চিম উপলতা, কালিবাড়ি, দোয়াভাংগা ও কালিয়াপাড়া এলাকায় ফুটপাতে থাকা ছিন্নমূল এবং ভাসমান লোকজন ও নিন্মবিত্ত পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন সজাগ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক হাসান আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক রোমানা রুমকি, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ফাহাদ, ব্লাড বিষয়ক সম্পাদক মহি উদ্দিন, কার্যকরী পর্ষদের সদস্য ফয়েজ আহমেদ, অপু চক্রবর্তী, ফারুক হোসেন, তরুন মজুমদার, আবু নাঈম শাওন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ ফাউন্ডেশন শাহরাস্তি উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। সংগঠনের পক্ষ থেকে এ পর্যন্ত অর্ধ লক্ষাধিক ব্যগ রক্তদান, বৃক্ষরোপণ, করোনা কালীন বিনামূল্যে অক্সিজেন সেবা, সুরক্ষা সরঞ্জাম বিতরণ, ঈদ ও পুজোর সময় শিশুদের মাঝে কাপড় বিতরণ, কম্বল ও শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী এবং শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা করে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন