প্রকাশের সময়: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ । ৪:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আলোর মশালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার উপজেলার কোয়া চাঁদপুর এতিমখানা শিক্ষার্থীদের মাঝে (চাঁদর) বিতরণ করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম ও সংগঠনের উপদেষ্টা মো. জাকির হোসেন বাটাসহ সংগঠনের অনান্যনেতৃবৃন্দ।

একই দিন রাতে কুটিয়া লক্ষ¥ীপুর এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় শীতবস্ত্র (চাঁদর) বিতরণ করেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার।

এসময় আলোর মশালের নব-নির্বাচিত সভাপতি ওমর ফারুক সাইম, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আশেক এলাহী ও আরিফ অভিসহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন