প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ । ১০:১০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বোগদাদ-মোটরসইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলাধীন রসুলপুর এলাকায় বোগদাদ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ছাত্র শিক্ষকের দুই জনের প্রাণহানি হওয়ায় ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব ১৫-৯৮৬২ নম্বরের কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসের সাথে পশ্চিম মূখী মোটরসাইকেল এর এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ব্যক্তির মাথা থেঁতলে গিয়ে সড়কে মগজে বের হয়ে ছিটকে যায়।
আরেকজনের এক পা আলাদা হয়ে কিছুক্ষণ পর মৃত্যুবরন করেন। নিহত জাহিদ হোসেন (২৫) শাহরাস্তি উপজেলার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র। তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। নিহত আরেকজন জাবেদ হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার দামতিয়া গ্রামের সাহাব উদ্দিন এর ছেলে। পেশায় একজন ছাত্র।
সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বোগদাদ বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল আর মোটরসাইকেলটি পশ্চিম দিকে যাচ্ছিল। মহাসড়কের রসুলপুর এলাকায় একটি মোড়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়ে সাথে সাথেই মোটরসাইকেল আরোহী একজন মারা যায়। অন্যজনের এক পা আলাদা হয়ে যাওয়ায় তার অবস্থা খুবই আশংকাজনক। পরে তিনিও মারা যায়। দুর্ঘটনার সাথে সাথেই বোগদাদ বাসটিকে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নিহত জাহিদ হোসেন এর বড় ভাই জোবায়ের হোসেন জানান, তার ছোট ভাই জাহিদ হোসেন মুদাফ্ফরগঞ্জ একটি মাদ্রাসায় চাকরী করতেন। সেখান থেকেই একটি মোটরসাইকেলে করে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
তিনি বিয়ে করলেও এখনো কোন সন্তান হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোটরসাইকেল চালক সম্পর্কে আমাদের কিছুই হয়নি। তার মোটরসাইকেলে আমার ভাই কেন উঠলো তা জানিনা।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিল বলেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মর্মান্তিক এ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। উভয়ের পরিবারের সাথে কথা বলে আইনানুগভাবে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন