প্রকাশের সময়: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ । ২:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের মতলব উত্তর-দক্ষিণ প্রতিনিধি সম্মেলন

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : কোরআনে হাফেজদের ঐতিহ্যবাহী সংগঠন হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা প্রতিনিধি সম্মেলন গত শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় মতলব দক্ষিণ পৌরসভাস্থ তাহফিজুল উম্মা হাফিজিয়া মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সৈয়দ আহাম্মদ বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমানে প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

প্রতিনিধি সম্মেলনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নেয়ামতুল্লাহ, শিক্ষা সম্পাদক হাঃ মাও. শাহ মাহমুদর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক হা. মাও. জসিম উদ্দীন, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবু আলম, সহ-সম্পাদক হাফেজ জাকির হোসেন, হাফেজ মাওলানা আবুল হোসেন, নবগঠিত মতলব উত্তর উপজেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মাইনুদ্দিন খান ইসলামাবাদী, সেক্রেটারী হাফেজ মাওলানা মাইনুদ্দিন শাহ। নবগঠিত মতলব দক্ষিণ উপজেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোরশেদ আলম সিরাজী, সেক্রেটারী আশিকুর রহমান জিসান।

শুরুতেই কুরআন তেলাওয়াত করেন হাফেজ সিদ্দিকুর রহমান ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন হাফেজ আনিছুর রহমান ও আব্দুল খালেক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন