মাসুদ হোসেন : আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে সৎ, যোগ্য ও আদর্শ জাতি গঠনের অঙ্গীকার নিয়ে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় সদ্য প্রতিষ্ঠিত ‘মারকাযুস সুন্নাহ আল-ইসলামী মাদরাসার শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) বিকেলে মহামায়া পশ্চিম বাজার সালাউদ্দিন মার্কেট মাদরাসা সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উজানীর পীরে কামেল আল্লামা আশেক এলাহী দাঃ বাঃ এর প্রধান পৃষ্ঠপোষকতায় সদ্য প্রতিষ্ঠিত মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আল জামিয়াতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদরাসার নায়েবে মোহতামিম শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দাউদকান্দি বায়নগর মাদরাসার পরিচালক শাইখুল হাদীস আল্লামা আনোয়ার উল্লাহ দাঃবাঃ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দারী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হাই ফারুকী।
লোধেরগাঁও আল কারীম মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রহমান নূর এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হোসাইন আহমাদ রাহমানী, প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা হোসাইন আহমাদ আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সমাজসেবক আব্দুর সাত্তার বেপারী, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন বেপারী। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মহামায়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা আব্দুল্লাহ আল মামুন দাঃবাঃ, মাওলানা ইদ্রিস। এসময় এলাকার সুধীজন ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক