নিজস্ব প্রতিনিধি : শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক পূর্ব মাঠ ফকির আস্তানাস্থ গাউসুল আজম জামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের লিল্লাহ কবরস্থানে প্রথম সমাহিত হলেন, একই গ্রামের কানাইর বাড়ি নিবাসী দেলোয়ার হোসেনের ছেলে কিশোর সাগর বাদশা (১৩)। আজ বেলা ১১টায় জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি সোমবার দিবাগত রাত ২ ঘটিকায় সাগর বাদশা মৃত্যুবরণ করেন। সে গত কয়েকদিন যাবত ডেঙ্গু জ্বরে ভুগছিল। সাগর বাদশা শোরসাক উত্তর পাড়া কানাইর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।
হাফেজ রায়হান উদ্দিন এর ঈমামতিতে সাগরের দাফন সম্পন্ন হয়।
সাগরের দাফনে উপস্থিত ছিলেন, ভূমি দাতা ও মোতাওয়াল্লি ফখরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি উপজেলা প্রতিনিধি এবং গাউসুল আজম জামে মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক জসিম উদ্দিন, কমপ্লেক্সের সাধারণ সম্পাদক হাফেজ ফারুক হোসেন, পরিচালক মনির হোসেন, হানিফ মিজি, হাফেজ ফিরান শাহ প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মোঃ ফখরুল ইসলাম নিজস্ব ভুমি থেকে আট শতক ও মহি উদ্দিন রিপন পাটোয়ারী এক শতক জায়গা উক্ত প্রতিষ্ঠানকে দান হিসাবে ওয়াকফ করে দেন। দান করা ঐ জায়গার তিন শতক লিল্লাহ কবরস্থানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই কবরস্থানে যেকোনো মৃত্যব্যক্তিকে দাফন করা যাবে। এজন্য কোন ব্যয় করতে হবেনা।
গাউসুল আজম জামে মসজিদের সভাপতি মোঃ মহি উদ্দিন রিপন পাটোয়ারী সাগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অনলাইন ডেস্ক