প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৪:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অবৈধ জাগ, কারেন্ট জাল, চায়না চাই ও জাটকা নিধনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ জাগ, কারেন্ট জাল, চায়না চাই ও জাটকা নিধনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।
১৮ জানুয়ারি বুধবার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার  আশরাফুল হাসান। উপজেলা মৎস্য অফিস, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে ২০টির মতো অবৈধ জাগ অপসারণ করা হয়। এ সময় প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫টি চায়না চাই বিনষ্ট করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন