প্রকাশের সময়: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ । ৪:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সভাপতি ফজলুল করিম বাসেতের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ ফজলুল করিম বাসেত ফরাজী (৭০) হৃদ ক্রিয়া বন্ধ হয়ে বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহির রাজিউন।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিন যাবত ফজলুল করিম বাসেত হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান, নাতি নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। পেশাগত জীবনে তিনি ৫নং রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের ইউপি সদস্যের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নিজ বাড়ি সংলগ্ন একটি সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন। কর্মজীবনের পাশাপাশি রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। রামপুর ইউনিয়নের এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে তাৎক্ষণিক গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন