প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ । ১:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেট গাড়ি জব্দ

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : হাজীগঞ্জ থানা পুলিশের তাড়া খেয়ে শাহরাস্তিতে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদক কারবারিরা।
পরে শাহরাস্তিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেট কার রেখে পালিয়েছে মাদক কারবারি চক্রের সদস্য।
বৃহস্পতিবার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পৌরশহরে মেহের স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
হাজীগঞ্জ ও শাহরাস্তি মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওইদিন সকালে মুক্তিযোদ্ধা স্টীকার লাগানো সাদা রঙের একটি প্রাইভেট গাড়ি  (ঢাকা মেট্টো ভ ১১-১৪০৫) চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ এলাকায় পুলিশের পেট্টোল টিম ওই প্রাইভেটকারটিকে থামার সিগনাল দিলে না থেমে আইন অমান্য করে পালাতে থাকে। সাথে সাথে তার বার্তায় মেসেজটি ছড়িয়ে দিলে হাজীগঞ্জ থানার পুলিশের একাধিক টিম গাড়িটিকে ধাওয়া করলে প্রাইভেটকারটি শাহরাস্তির টহল তল্লাশি চৌকি এড়াতে পৌরশহরের পশ্চিম উপলতা এলাকায় ঢুকে পড়ে।
ওই সময় সে এলাকায় গাড়িটির সামনের বাম চাকা ফেটে যায়। ততক্ষণে মাদক কারবারি চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি পৌর শহরের পশ্চিম উপলতা মেহের স্টেশনের দক্ষিণ পাশে মসজিদের সামনে রেখে কেটে পড়ে।
ওই অভিযানে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, উপ-পরিদর্শক মোঃ জুলফিকার আলী, মোঃ আবু তাহের ফোর্সসহ গাড়ি থেকে ৭০ কেজি গাঁজা জব্দ করে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, মাদক জব্দের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন