প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ । ২:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধাদের তথ্য আহ্বান

অনলাইন ডেস্ক

চাঁদপুর সরকারি কলেজের যেসব প্রাক্তন শিক্ষার্থী ভাষাসৈনিক বা বীর মুক্তিযোদ্ধা তাঁদের নাম ও সংক্ষিপ্ত পরিচয়মূলক লেখা আহ্বান করা হয়েছে।

চাঁসক ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব স্মারকগ্রন্থে এ তথ্যগুলো অন্তর্ভুক্ত হবে। তাই এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যে অনুরোধ করা হয়েছে।

যেসব তথ্য প্রেরণ করতে হবে-ভাষাসৈনিকদের ক্ষেত্রে :

১. চাঁদপুর কলেজের ছাত্র হিসেবে পরিচিতিমূলক তথ্য।

২. ভাষা আন্দোলনে সম্পৃক্ত থাকার প্রয়োজনীয় তথ্য।

৩. পাসপোর্ট সাইজের ছবি।

বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে :

১. চাঁদপুর কলেজের ছাত্র হিসেবে পরিচিতিমূলক তথ্য।

২. বীর মুক্তিযোদ্ধার সনদপত্র সম্পর্কিত তথ্য।

৩. পাসপোর্ট সাইজের ছবি।

লেখা পাঠানোর শেষ সময় : ২৫ জানুয়ারি ২০২৩। লেখা ও ছবি প্রেরণের ইমেইল :smarak2023@gmail.com। বিস্তারিত : ০১৮১৮-৮৭০৮১১।

অনুরোধক্রমে : প্রকাশনা উপ-কমিটি, চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি ও পুনর্মিলনী উদ্যাপন কমিটি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন