প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ । ৩:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পাগলা কুকুরের তাণ্ডবে ৯ জন আহত

অনলাইন ডেস্ক

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের আক্রমণের শিকার (কামড়ে) আহতরা শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

আহত রোগীর স্বজন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ওইদিন দিনব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে শিশুসহ ৯ জন রোগী এ সংক্রান্ত চিকিৎসা গ্রহণ করেন।

আহতদের মধ্যে পৌরসভার বাত্তলা গ্রামের ১ শিশু, নিজমেহার গ্রামের ৪ শিশু ও এক যুবক, করবা গ্রামের ২ শিশু ও হোসেনপুর গ্রামের ১ শিশু রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ মোঃ আবু নাছের শাকিল জানান, বিকেল ৫ টা পর্যন্ত জরুরী বিভাগে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশীদ জানান, সম্প্রতি শাহরাস্তি উপজেলায় বেওয়ারিশ কুকুরগুলোকে ভ্যাকসিন দেয়া হয়েছে। আহত ৯ জনকে আক্রান্তের ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা ও প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়েছে।

এদিকে হঠাৎ করে কুকুরের এ কামড়ে আক্রান্তে আহত হওয়া পরিবারগুলোর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন