প্রকাশের সময়: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ । ২:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শীতার্থদের পাশে জাতীয় হিন্দু যুব মহাজোট

অনলাইন ডেস্ক
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পাশে দাঁড়িয়েছেন জাতীয় হিন্দু যুব মহাজোট।
শুক্রবার বিকেলে পৌরশহরের মেহের কালিবাড়ী হরিসভায় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটের উদ্যোগ এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্রী শিবু চন্দ্র দাসের সভাপ্রদানে এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে এ বস্ত্র বিতরণ করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন  রশিদ ।
এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের আহবায়ক নারায়ণ পোদ্দার,শ্রী শ্রী মেহের কালীবাড়ি কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক নিখিল মজুমদার, স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় হিন্দু যুব মহাজোট সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র দাস, পরেশ আইচ হাজীগঞ্জ বিশিষ্ট ব্যাবসায়ী, গোপাল জিউ আখড়া কমিটির সভাপতি  রনজিত দে হারাধন।
আয়োজনে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি হিন্দু যুব মহাজোট নেতৃবৃন্দ কৃষ্ণ চন্দ্র শীল, টুটুল চক্রবর্তি, বিশ্বজিত সাহা, লিটন পাল, ডাঃ রাখাল দাস, প্রশান্ত চক্রবর্তী প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন