প্রকাশের সময়: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ । ৪:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আ’লীগ নেতা জসিম উদ্দিন মিজির রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, সাবেক ইউপি সদস্য ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মো. জসিম উদ্দিন মিজির রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারী শুক্রবার বাদ জুমা বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে আ’লীগ নেতা ও সংসদ সদস্যের ইউনিয়ন প্রতিনিধি জি এম হাসান তাবাচ্ছুমের উদ্যোগে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার, জাকির খান, মিলন মিজি, যুবলীগ নেতা কবির তালুকদার, রাসেল আলম, রবিউল হোসেন, ছাত্রলীগ নেতা শরীফ চৌধুরীসহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বালিথুবা দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহবুবে সোবহানী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন