সজীব খান : চাঁদপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
১৯ জানুয়ারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাঁদপুর প্রশাসন ও উপজেলা সমাজসেবা আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে গৃহীত স্কীম বাস্তবায়নে ও ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএস.এম মোসা।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর সম্মানীত চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি হেদায়েত উল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুকবুল হোসেন, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন।
এ সময় রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক