প্রকাশের সময়: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ । ১:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ২৩ তম মৃত্যুবার্ষিকী পালন

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মহান ভাষা আন্দোলনের সংগঠক, ১৯৭১ সনের যুদ্ধকালীন সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি,স্বাধীনতাত্তোর চাঁদপুর মহকুমার অস্থায়ী প্রশাসক ও প্রধান বিচারক,গণপরিষদ সদস্য এবং চাঁদপুর পৌরসভার ২ বারের সফল চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটওয়ারীর মৃত্যবার্ষিকী উপলক্ষে শনিবার (২১ জানুয়ারি) পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এর মধ্যে বাদ আছর তালতলা পাটোয়ারী বাড়ি জামে মসজিদে, বাদ জোহর বাসস্ট্যান্ডস্থ মসজিদে গোর-এ-গরিবায়, বাবুরহাট শিশু পরিবারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া পূর্বক মরহুমের জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপ‌তি নাছির উদ্দিন আহমেদ,জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটোয়ারী, পৌর মেয়র অ্যাড জিল্লুর রহমান জুয়েল।
বক্তারা বলেন,‘ মরহুম আব্দুল করিম পাটওয়ারী একজন সৎ,আদর্শবাদ ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। এ জন্য চাঁদপুরের সকল মানুষ তাকে দলমত নির্বিশেষে শ্রদ্বা করতেন। মরহুম আব্দুল করিম পাটওয়ারী রাজনীতির অঙ্গনে একজন অনুকরণীয় মানুষ ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তার মত সুযোগ্য লোক আর আসবে কিনা জানি না। বর্তমানে আমরা যারা রাজনীতি করি, তার জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। মরহুম আব্দুল করিম পাটওয়ারীর জীবন আদর্শ পেতে হলে তার জীবনী থেকে শিক্ষা নিতে হবে। তিনি সব সময় জনগণের পাশে থাকতেন। তার কাছে কোনো দল মত ছিলোনা। তিনি সবার জন্যে কাজ করেছেন।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড মজিবুর রহমান ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, উপদেষ্টা এস এম সালাউ‌দ্দিন সদস্য অ্যাড বদিউজ্জামান কিরন, দেলোয়ার সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান বাবুল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন,শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, হাজিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী মো. মাঈনুদিন, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সফিক গাজী, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শরীফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ হাওলাদার, সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার ছিডু, সাংগঠনিক সম্পাদক বাদল গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পারভেজ করিম বাবুসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া পূর্বক বক্তব্য রাখেন মরহুমের জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
এছাড়াও কর্মসূচিতে মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ছেলে কামাল পাটওয়ারী, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, মাসুম পাটওয়ারী ও মাসুদ পাটওয়ারী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদে ইমাম মাও.আব্দুস ছালাম।
প্রসঙ্গত, মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ২০০০ সালের এই দিনে ভোর ৬টা ৩৫ মিনিটে চাঁদপুর শহরের তালতলাস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ দিনেই বিকেল ৫টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুরে স্মরণাতীতকালের বিশাল জানাজা শেষে পাটোয়ারী বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন