প্রকাশের সময়: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ । ২:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষে ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর ভূমি অফিসের উদ্যোগে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ও গ্রাহকদের উৎসাহিত করার লক্ষে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারী শনিবার চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে পৌর এলাকার পূর্ব বড়ালী সরকারাী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ দিন ৮৪ জন গ্রাহকের কাছ থেকে ২ লক্ষ ৫৪ হাজার ৬২২ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।

ভূমি উন্নয়ন কর আদায় করেন, পৌর ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম পাটওয়ারীসহ ভূমি অফিসের স্টাফ।

ভূমি উন্নয়ন কর আদায়ের সার্বিক খোঁজ খবর নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুন্নাহার।

উল্লেখ্যঃ ভূমি উন্নয়ন কর আদায়ে প্রত্যেক মৌজায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন