প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ । ১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে বিশেষ ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ও গ্রাহকদের উৎসাহিত করার লক্ষে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারী শনিবার চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের টোরা মুন্সীরহাট বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ দিন ৭১ জন গ্রাহকের কাছ থেকে ১ লক্ষ ৮৯ হাজার ২৬৮ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।
ভূমি উন্নয়ন কর আদায় করেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস ছাত্তার ও উপ-সহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিমসহ ভূমি অফিসের স্টাফ।
ভূমি উন্নয়ন কর আদায় কালে সার্বিক খোঁজ খবর নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুন্নাহার।
উল্লেখ্যঃ ভূমি উন্নয়ন কর আদায়ে প্রত্যেক মৌজায় ধারাবাহিক ভাবে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন