প্রকাশের সময়: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ । ২:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিজয়পুর উবি’র পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে বিজয়পুর উবি’র পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার (২২- জানুয়ারী) ওই উবি’র ক্যাম্পাসের একটি শ্রেণিকক্ষে উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহানের প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন সম্পন্ন করে।
এতে সহযোগিতা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহায়ক মোঃ মাঈন উদ্দিন।
ওই নির্বাচনে পুরুষ সাধারণ অভিভাবক সদস্যদের বিপরীতে ১০ জন প্রার্থী এবং নারী সদস্য পদের জন্য ১জনের বিপরীতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মূল প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন মোঃ বিল্লাল হোসেন, গোলাম জিলান, ডাঃ ইউচুফ, সুলতান আহম্মদ।
সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হন মোসাঃ কামরুন্নাহার।
এতে মোট ভোটার সংখ্যা  ৩৬১ জন,  কাস্ট ভোট ২০৪ , বৈধভোট ১৭১,  (নষ্ট) ভোট ৩৩।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন