বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে কোমল পানীয় সেভেন আপ ফান্টা ও ঔষধের মেয়াদ উত্তীর্ণ সামগ্রী রাখার দায়ে ২টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
রোববার (২২-জানুয়ারি) দুপুরে পৌরশহরের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) বাজারে বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসকের নির্দেশে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন সংশ্লিষ্ট প্রশাসনের তত্ত্বাবধানে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন শাহরাস্তি মডেল থানার কর্তব্যরত পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওই সময় ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা বাজারে মেয়াদোত্তীর্ণ সেভেন আপ, মজো, ফ্যান্টা পাওয়ায় রোজ ক্যাফে এন্ড চাইনিজকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় মাস্টার ফার্মেসীকে ১০ হাজার টাকা সহ সর্বমোট ২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করা হয়েছে।
ওই সময় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারা অনুসারে এ জরিমানা আরোপ করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ।
এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ০২ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য দোকানিদেরকে সকল পণ্যের ন্যায্য মূল্যেতে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।
ওই সময় সচেতনতা লক্ষ্যে দোকানি ও ক্রেতাদের মাঝে ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

অনলাইন ডেস্ক